NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নিউজার্সীতে বিএনপি নেতার সংবর্ধণা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

নিউজার্সীতে বিএনপি নেতার  সংবর্ধণা অনুষ্ঠিত

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগন্জ উপজেলা সভাপতি ওহিদুজ্জান ছুফি চৌধুরীকে নিউজার্সিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।জনাব ছুফি সম্প্রতি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র এলে ১৯শে এপ্রিল নিউজার্সির পেটারসন সিটিস্থ স্টার রেষ্টেরেন্ট অনুষ্ঠিত এই   সংবর্ধনা জানানো হয়।

উসমানী নগর উপজেলাস্থ উসমানপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জনাব আনকার মিয়ার সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্রদল নেতা লূৎফুর হোসেন আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আহবাব চৌধুরী খোকন, পেটারসন সিটির ওয়ার্ড কাউন্সিল ম্যান শাহীন খালিক, কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান, নিউজার্সী বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু পাঠান,নিউইয়র্ক মহানগর (উত্তর)বিএনপি  সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, যুগ্ম আহবায়ক এজিএম জাহাঙ্গীর হাসাইন, ব্রঙ্কস বিএনপি আহবায়ক লিয়াকত আলী, এডভোকেট আতিকুর রহমান সাবু,সুলতান মাহমুদ সিদ্দিকি, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সীর সাধারণ সম্পাদক পারেক চৌধুরী ,মৌলভীবাজার ইউনাইটেড এসোসিয়েশন সভাপতি গোলাম ইস্পাহানী চৌধুরী মাছুম,ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশন সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কুলাঊড়া সমিতি নিউজার্সির সভাপতি সুলেমান চৌধুরী ও ভাটেরাবাজার সমিতির সভাপতি রাজা মিয়া তালুকদার, বিএনপি নেতা চৌধুরী মুমিত তানিম, বিএনপি নেতা তাজুল ইসলাম শাহিন।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহবাব চৌধুরী বলেন বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর দুর্শাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছেন ছুফি চৌধুরী তাদের মধ্যে অন্যতম।দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও রক্তের সিড়ি বেয়ে  স্বাধীণতা সুফল ভোগ করার সুযোগ পেয়েছে।শহিদের এই আত্নত্যাগ যেন বৃথা না যায় সেজন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী গুমের রহস্য উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্থি দাবী জানান তিনি।

সংবর্ধিত অতিথি ছুফি চৌধুরী তাঁকে সংবর্ধিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন শহিদ রত্ত গঙ্গা বেয়ে দেশে দেশের মানুষ বাক স্বাধীণতা ফিরে পেলেও ভোটীধিকার এখনও ফিরে পায়নি।এই অধিকার ফিরে না পাওয়া অবদি সাধারণ মানুষের লডাই সংগ্রাম চলবে । সভায় সিটি অব পেটারসনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে প্লেক এবং ফেলেল শুভেচ্ছা জানানো হয়।