NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হাসিনাসহ শেখ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

হাসিনাসহ শেখ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হয়। এ মৌখিক আদেশের কপিতে ১৬ ফেব্রুয়ারি এনআইডি’র সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সই করেন।

 

সোমবার এনআইডি অনুবিভাগ থেকে এই তথ্য জানা গেছে।

গত ৭ এপ্রিল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রস্তুতির কার্যক্রম উদ্বোধন করে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর অস্ট্রেলিয়া সফরে আছেন।

 

১০ জনের এনআইডি লক করা প্রসঙ্গে বক্তব্য নিতে এনআইডি ডিজিকে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

শেখ পরিবারের অন্য আট সদস্য হলেন- সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

এনআইডি লক করার ফলে এই ১০ জনের তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা যাবে না।