NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

২০১৮ সালের পর এমন বাজে খেলেননি এমবাপে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

২০১৮ সালের পর এমন বাজে খেলেননি এমবাপে

ব্যালন ডি'র ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আশা নিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ২০২৩ সালের ৩ জুন স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে এমবাপের ৫ বছরের চুক্তির আনুষ্ঠানিক ষোষণা আসে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মৌসুমে যা দেখলেন, তাতে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই ফরাসি তারকার।

বুধবার রাতে বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন রিয়াল। প্রথম লেগে এমরিটসে হেরেছিল ৩-০ ব্যবধানে।

 

এছাড়া দেশীয় প্রতিযোগিতায় লা লিগায়ও এবার খুব সুবিধাজনক অবস্থায় নেই রিয়াল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সমান ম্যাচে কার্লো আনচেলত্তি দলের পয়েন্ট ৬৬। শেষদিকে ব্যতিক্রম কিছু না হলে লা লিগার শিরোপাও হাতছাড়া করতে হবে রিয়ালকে।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগ মিলিয়ে ৫ গোল হজম করা রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। অথচ রিয়াল সমর্থকরা প্রত্যাবর্তনের আশায় অধীর আগ্রহে তাকিয়েছিলেন এমবাপের দিকে।

 

সমর্থকদের রীতিমতো হতাশ করেছেন এমবাপে। গোল তো দূরের কথা, আর্সেনালের বিপক্ষে দুই লেগে অনুভব করার মতো প্রভাবও ফেলতে পারেননি তিনি।

শুধু চ্যাম্পিয়ন্স লিগ কেন, সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৫ ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট নেই এমবাপের। ২০১৮ সালের পর এই প্রথম টানা এতগুলো ম্যাচে গোল-অ্যাসিস্ট ছাড়া থাকতো হলো ২৬ বছর বয়সী তারকাকে।

আগামী রোববার লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচ দিয়ে স্কোরশিটে পুনরায় নাম তুলতে সক্ষম হন কি না এমবাপে, সেটিই দেখার অপেক্ষা।