NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিরাপত্তা বাহিনীর ৩ শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করলেন জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

>
নিরাপত্তা বাহিনীর ৩ শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করলেন জেলেনস্কি

ইউক্রেনের সামরিক বাহিনী এসবিইউয়ের তিন আঞ্চলিক প্রধানকে বহিষ্কার করেছেন। সোমবার প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির মাধ্যমে রাজধানী কিয়েভ, লভিভ ও তেরনোপল অঞ্চলের সামরিক বাহিনীর শাখা প্রধানদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, কিয়েভ রাজধানী হওয়ায় সামরিক বাহিনীর এই ইউনিটটিতে দ্রুত একজন শাখা প্রধান নিয়োগ দেওয়া হবে, তবে বাকি দু’টি শাখার প্রধান পদে কবে নিয়োগ দেওয়া হবে তা এখনও অনিশ্চিত।

মূলত ‘বিশ্বাসঘাতকতা’ বা তলে তলে রুশ বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা ও তাদের সহায়তার অভিযোগেই এই তিন শাখাপ্রধানকে পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে জেলেনস্কির ঘনিষ্ঠ সূত্র।

‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে গত জুলাইয়ের মাঝামাঝি থেকেই সামরিক বাহিনীর একের পর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করছেন জেলেনস্কি। ইতোমধ্যে তিনি সামরিক বাহিনীর প্রধান কর্মকর্তা ইভান বাকানোভ, উপ প্রধান কর্মকর্তা ও বাহিনীর চার আঞ্চলিক কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। এই তালিকায় রয়েছেন দেশটির প্রধান আইন কর্মকর্তা ইরিনা ভেনেদিক্তোভাও।

সবাইকেই ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

এদিকে আরটি প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির এই পদক্ষেপে ইউক্রেনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়ছে। বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মতে, জেলেনস্কি দিন দিন কর্তৃত্ববাদী হয়ে উঠছেন, যা যুক্তরাষ্ট্র একেবারেই কামনা করে না।