NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘সিনেমা ভালো হয়নি’, দাদির প্রতিক্রিয়ায় ইব্রাহিমের জবাব


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

‘সিনেমা ভালো হয়নি’, দাদির প্রতিক্রিয়ায় ইব্রাহিমের জবাব

বলিউড তারকা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের অভিষেক হলো। কিন্তু শুরুটা তেমন জৌলুসপূর্ণ হয়নি এই তরুণের। গত ৭ মার্চ নেটফ্লিক্সে অবমুক্ত হয় ইব্রাহিম অভিনীত সিনেমা ‘নাদানিয়া’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক তারকা শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর। ছবিটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইফের মা, ইব্রাহিমের দাদি শর্মিলা ঠাকুর।

‘নাদানিয়া’ ছবিটি বানিয়েছেন শাওনা গৌতম। এর প্রযোজক করণ জোহর। সাইফ আলী খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছিলেন এই নির্মাতা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই তরুণ অভিনেতা। মুক্তির পর থেকেই রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে ইব্রাহিমকে। মুখ থুবড়ে পড়েছে ছবিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার অভিনয় নিয়েও কথাবার্তা বলছেন। কেউ কেউ বলছেন, ‘অসহ্য, এমন জঘন্য সিনেমাও হয়’, কেউ বলছেন, ‘এ জন্যই তো বলিউডে স্বজনপ্রীতি নিয়ে এত কথা হয়।’

 

‘নাদানিয়া’ সিনেমার গল্প একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে ও মধ্যবিত্ত পরিবারের ছেলের প্রেম নিয়ে। ইব্রাহিমকে নকল প্রেমিক সাজায় খুশি। যদিও পরে তাদের মধ্যে সত্যিকারের প্রেম হয়ে যায়। তাতে বেশ জটিলতায় পড়তে হয় দুজনকে। কীভাবে পরিবারকে বোঝাবে দুই তরুণ, তা নিয়েই সিনেমার কাহিনি।নাতির সিনেমা পছন্দ হয়নি দাদি শর্মিলা ঠাকুরেরও। যদিও নাতিকে পর্দায় দেখতে সুন্দর লেগেছে তার। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শর্মিলা বলেছেন, ‘আমার নাতি-নাতনি দুজনই দারুণ। সারা বেশ ভালো কাজ করছে। ইব্রাহিমের ছবিটিও ভালো, ওকে দেখতেও বেশ ভালো লেগেছে। সে তার মতো করে চেষ্টা করেছিল। তবে সত্যি বলতে, ভালো হয়নি।’

 

দাদির এই প্রতিক্রিয়ায় কি মুষড়ে পড়েছেন ইব্রাহিম? না। এই নবীন অভিনেতা জানেন, শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীর নাতি হওয়া কতটা চাপের। তার প্রতিক্রিয়ায় ইব্রাহিম বলেছেন, ‘আমি জানি, দাদি সিনেমাটা দেখেছেন। দাদির নাতি হওয়া বা তার সন্তান হওয়া বেশ কঠিন। কারণ তিনি একজন বড় মাপের অভিনেত্রী ছিলেন। সুতরাং ওই চাপটা আমার বাবার ওপরেও ছিল, আর আমার তো সবে শুরু হলো। প্রথম সিনেমা দিয়ে কিছু প্রমাণ হয় না।’

 

 

 

‘নাদানিয়া’ শাওনা গৌতম পরিচালিত প্রথম সিনেমা। এই সিনেমার মধ্যদিয়ে অনেক বছর পর পর্দায় ফিরেছেন সুনীল শেঠি, দিয়া মির্জা, যুগল হংসরাজ এবং মহিমা চৌধুরী।