NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

অরিজিতের উদ্যোগে বিনামূল্যে ইংরেজি শিখবে দুস্থ শিশুরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৫ পিএম

>
অরিজিতের উদ্যোগে বিনামূল্যে ইংরেজি শিখবে দুস্থ শিশুরা

অরিজিৎ সিং, গত এক দশকে নিঃসন্দেহে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশে তার জনপ্রিয়তার আকাশ বিস্তৃত। এমন তারকাখ্যাতির মধ্যেও ব্যক্তি অরিজিৎ বরাবরই সাধারণ। তার জীবনযাপন দেখলে মুগ্ধ হবেন যে কেউ।

এখনো পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে নিজের জন্মস্থানেই থাকেন অরিজিৎ। এলাকার মানুষের সঙ্গে মেশেন, আড্ডা দেন। এমনকি নিজের সন্তানকেও ভর্তি করিয়েছেন স্থানীয় স্কুলে।

এবার অসহায় ও দুস্থ শিশুদের জন্য অনন্য উদ্যোগ নিয়েছেন অরিজিৎ সিং। গ্রামে জন্মগ্রহণ করার কারণে জিয়াগঞ্জের শিশুরা ইংরেজিতে পিছিয়ে। তাই তাদেরকে বিনামূল্যে ইংরেজি শেখানোর ব্যবস্থা করেছেন গায়ক।

সম্প্রতি এক নার্সিং কলেজে দেখা করতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানে গিয়েই কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন কোচিং ক্লাসের জন্য একটা ঘর ফাঁকা পাওয়া যাবে কিনা! এ প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের একজন বলেছেন, “অরিজিৎ আমাকে জিজ্ঞেস করেছিলেন, ইংরেজি ক্লাসের ব্যবস্থা করার জন্য ঘর ফাঁকা পাওয়া যাবে কিনা। আমি জিজ্ঞেস করেছিলাম, কোন সময়টা দরকার? উনি বললেন, সকাল ৬টা থেকে ৮টা। যেহেতু সকাল ৯টার আগে কলেজের ক্লাস শুরু হয় না। তাই সকালে ২ ঘণ্টার জন্য ঘর দেওয়া যেতেই পারে।”

জানা গেছে, নিজের অর্থায়নে রুম ভাড়া ও ইংরেজি শিক্ষক নিয়োগ দিয়ে জিয়াগঞ্জের শিশুদের বিনামূল্যে ইংরেজি শেখাবেন অরিজিৎ। স্কুলে যাওয়ার আগে সকালের ওই দুই ঘণ্টায় যার যার সুবিধামতো ইংরেজি শিখতে আসবে।

এবারই প্রথম নয়, এর আগেও নিজের এলাকার মানুষের জন্য অনেক উপকার করেছেন। বিশেষ করে মহামারি করোনার সময়ে জিয়াগঞ্জের অসহায় মানুষকে ব্যাপক সহযোগিতা করেছিলেন এই গায়ক।