NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

টানা পাঁচ হারের পর জয়ের দেখা পেলো ধোনির চেন্নাই


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

টানা পাঁচ হারের পর জয়ের দেখা পেলো ধোনির চেন্নাই

শুরুটা হয়েছিল জয় দিয়ে। এরপর টানা পাঁচ হার। জিততে ভুলে যাওয়া চেন্নাই সুপার কিংস অবশেষে গেরো খুললো। লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরলো মহেন্দ্র সিং ধোনির দল।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় চেন্নাইকে উড়ন্ত সূচনা এনে দেন রাচিন রাবিন্দ্র আর শেখ রাশেদ। ২৯ বলে ৫২ রানের ওপেনিং জুটি গড়েন তারা। রাশেদ ১৯ বলে ২৭ করে ফিরলে ভাঙে এই জুটি। রাচিনের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৭।

 

এরপর দ্রুতই সাজঘরের পথ ধরেন রাহুল ত্রিপাথি (৯) আর রবীন্দ্র জাদেজা (৭)। ১৩তম ওভারে ৯৬ রানে ৪ উইকেট হারায় চেন্নাই। বিজয় শঙ্কর ৯ রানে আউট হলে আরও চাপে পড়ে দলটি, ১১১ রানে হারায় ৫ উইকেট।

সেখান থেকে চেন্নাইকে পথ দেখিয়েছেন শিভাম দুবে আর অধিনায়ক ধোনি। ২৮ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দল জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা। ধোনি ১১ বলে ২৬ আর দুবে ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।

 

এর আগে রিশাভ পান্তের ফিফটির পরও বোলারদের নৈপুণ্যে লখনৌ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে ১৬৬ রানেই আটকে দিয়েছিল চেন্নাই।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনৌ। এইডেন মার্করাম বল সমান ৬ রান করেই সাজঘরের পথ ধরেন। মারকুটে ব্যাটার নিকোলাস পুরানও দাঁড়াতে পারেননি। ৯ বলে ৮ রান করে আউট হয়ে যান। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মোটে ৪২ রান তুলতে পারে লখনৌ।

মিচেল মার্শ সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু তার ২৫ বলে ৩০ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ১৭ বলে ২২ করে আউট হন আয়ুশ বাদানি। ১০৫ রানে ৪ উইকেট হারায় লখনৌ। ততক্ষণে ১৩.৪ ওভার পেরিয়ে গেছে।

 

বিপদ বুঝে ধরে খেলতে থাকেন অধিনায়ক রিশাভ পান্ত। স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে ৪২ বলে ফিফটি করেন তিনি। সেট হয়ে হাত খোলেন পান্ত।

শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতে পাথিরানার শিকার হন তিনি। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় পান্তের ব্যাট থেকে আসে ৬৩ রান। মাঝে ১১ বলে ২০ রান করে দিয়ে যান আবদুল সামাদ।

রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা নেন দুটি করে উইকেট।