NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বৈশাখের রঙে রঙিন সারা দেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

বৈশাখের রঙে রঙিন সারা দেশ

রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। জাতি-ধর্ম, বর্ণ-নির্বিশেষে সব শ্রেণি পেশার-মানুষ একাকার হয়ে বরণ করে নিচ্ছে ১৪৩২ বাংলা বছরকে। 

এ বছর প্রথমবারের মতো পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বিপুল মানুষের অংশগ্রহণে রাজধানীতে বৈচিত্র্যময় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

12সোমবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনা বটমূলে দুঃখ-বেদনা, গ্লানি আর অসুন্দরকে ভুলে মুক্তির জয়গানে বেজে ওঠে বর্ষবরণের সুর—‘এসো হে বৈশাখ, এসো এসো...’।

নারী-পুরুষ, শিশু-কিশোর রংবেরঙের পোশাকে সজ্জিত হয়ে মেতে ওঠে বর্ষবরণের আনন্দে। যেন জেগে উঠেছে বাংলাদেশ। এ এক নতুন বাংলাদেশ।  

 

দিনটিকে স্বাগত জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তিন পার্বত্য জেলা এবং অন্যান্য নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল রাজধানীতে শোভাযাত্রা বের করে।

এ বারের বাংলা নববর্ষ বাংলাদেশের সব নাগরিক, বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায়ের কাছে অন্য রকম এক উৎসবের আবহ তৈরি করেছে।

 

বাংলা বছরের প্রথম দিনটিকে উৎসবমুখর করে তুলতে সারা দেশের বিভিন্ন স্থানে বসেছে মেলা। মেলাগুলোতে স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সব প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী, খেলনা এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন: চিড়া, মুড়ি, খৈ, বাতাসা, বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারোহ। মেলায় বসেছে নাগরদোলা, পুতুলনাচ, যাত্রা, লোকজ গানের আসর।

এই বিনোদন বাঙালি সমাজের হাজার বছরের শাশ্বত রূপ।

 

23নতুন পোশাক পরে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছে সপ্তম শ্রেণি পড়ুয়া আদিবা। সে বলে, ‘পহেলা বৈশাখ আমাদের সবার উৎসব, সবাই মিলে পালন করি। প্রতিবছর পহেলা বৈশাখের আগে আব্বু আমাকে নতুন জামা কিনে দেয়। আব্বু বলেছে নতুন বছর নতুনভাবে শুরু করতে হয়।

তাই নতুন জামা কিনি। আমার এই দিনটা অনেক আনন্দে কাটে। বছরের প্রথম দিনে আম্মু-আব্বু বকা দেয় না। ঘোরাঘুরি করি, এটাই মজা। প্রতিদিন এমন হলে ভালো হতো।’

 

তার মতো আরো অনেক শিশু যখন বর্ষবরণ উদযাপনে মেতে ওঠে তখন তাদের মতোই অনেকেই নতুন বছরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নেমে পড়ে জীবন সংগ্রামে। কথা হয় এমনই কিছু শিশুর সঙ্গে।

32রমনা পার্কে বেলুন বিক্রি করছিল আশিক। আনুমানিক ১৪ বছর বয়সী আশিক জানায়, তার কাছে বর্ষবরণ অতিরিক্ত টাকা আয় করা, যা দিয়ে সে মা-বোনের জন্য ভালো খাবার কিনে নিতে পারবে।

নববর্ষের দিনে আমাদের যত গ্লানি, যত দুঃখ, যত বিনোতা, যত অপূর্ণতা সব কিছু ধুয়ে মুছে নিজেদের আলোকিত করব। আমাদের মধ্যে এই দিন যেন সুখ-সমৃদ্ধি বয়ে নিয়ে আসে, এমনটি প্রত্যাশা করি।