NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিশ্বকাপ বাছাই ,২ উইকেটের নাটকীয় জয়ে শীর্ষে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

বিশ্বকাপ বাছাই ,২ উইকেটের নাটকীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

লক্ষ্য ২৩৬ রানের। নারীদের ক্রিকেটে খুব ছোট লক্ষ্য নয়। তার মধ্যে আবার রান তাড়ায় একশর আগে (৯৪ রানে) ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ১৮৬ রানে ছিল না ৮ উইকেট।

স্বাভাবিকভাবেই হারের দিকে পাল্লা ভারী ছিল। কিন্তু হাল ছাড়লেন না রিতু মনি। ম্যাচ জেতানো হার না মানা ফিফটিতে বাংলাদেশকে নাটকীয় এক জয় এনে দিলেন তিনি।

 

লাহোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ১০ বল হাতে রেখে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয় জয়ে পাকিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

jagonews24.com

 

রিতু মনি ৬১ বলে ৬ চার আর এক ছক্কায় অপরাজিত থাকেন ৬৭ রানে। ছক্কা মেরেই ম্যাচ শেষ করেন তিনি। এর আগে ফিফটি করেন অধিনায়ক নিগার সুলতানাও। তবে ৬৮ বলে ৫১ রান করে তিনি যখন সাজঘরে ফেরেন, ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ।

পরের দিকে রিতু মনির সঙ্গে গুরুত্বপূর্ণ ২৮ রান করেন ফাহিমা খাতুন। ২ রানে ২ উইকেট হারানোর পর তিন নম্বর ব্যাটার শারমিন আক্তার করেন ২৪ রান। তিনি আর নিগারই দলকে প্রাথমিক বিপদ থেকে বাঁচিয়েছিলেন।এর আগে ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল আয়ারল্যান্ড।

 

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড নারী দল। শুরুতেই দলীয় ৪ রানের মাথায় নাহিদা আক্তারের থ্রোতে সারা ফোর্বস রানআউট হলেও পরের ব্যাটাররা সবাই রান পেয়েছেন।

jagonews24.com

গ্যাবি লুইস ২৪, অ্যামি হান্টার ৩৩, ওরলা প্রিঙ্গারগেস্ট করেন ৪১ রান। হাফসেঞ্চুরি হাঁকান (৬৩) লরা ডেলানি। শেষদিকে আরলেনে কেলের ১৭ বলে অপরাজিত ২৪ রানে ভর করে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আইরিশরা।

 

বাংলাদেশের রাবেয়া খান ৩৯ রানে ৩টি, ফাহিমা খাতুন ৫০ রানে শিকার করেন ২টি উইকেট। একটি উইকেট পান জান্নাতুল ফেরদৌস।

 

 

 

আসরে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।