NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মালাইকার বিরুদ্ধে আদালতের সমন জারি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

মালাইকার বিরুদ্ধে আদালতের সমন জারি

বলিউড অভিনেতা সাইফ আলি খান ২০১২ সালে এক হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন। অভিনেত্রী মালাইকা আরোরাও সেই ঘটনায় নাম জড়ায়। এবার সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করছে মুম্বাইয়ের এক আদালত।

২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বাগবিতণ্ডায় জড়ান সাইফ আলি খান। সেই বাগবিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। সাইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। এমনকী তার নাকের হাড় নাকি ভেঙে যায়। এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সাইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা আরোরা, অমৃতা আরোরা ও আরও অনেকে।

 

 

 

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, চলতি মামলার মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। মালাইকা আরোরাকে সাক্ষ্য প্রদানের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জামিনযোগ্য সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী আদালতে অনুপস্থিত ছিলেন। সেই কারণেই অভিনেত্রীকে সমন জারি করেছে আদালত। মামলার আগামী শুনানির দিন ২৯ এপ্রিল।

 

এই ঘটনায় সাইফ আলি খান, শাকিল লাদাক ও বিলাল আমরোহিকে গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্ত হন। তাদের বিরুদ্ধে ৩২৫ ধারায় চার্জশিট দাখিল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে সাইফ দাবি করেছেন, ইকবাল ও তার সঙ্গীরা তাদের সঙ্গে থাকা নারীদের উদ্দেশ্যে কটূক্তি করেন এবং সেখান থেকেই ঝামেলার সূচনা ঘটে।