NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রেমিকের সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন রাশমিকা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

প্রেমিকের সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন রাশমিকা

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। তিনি বালি আর সমুদ্রের মাঝে বসে তোলা ছবি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। আবার বিজয়ের ইনস্টাগ্রামের ছবিতেও বালি আর সমুদ্র। আর তা দেখে রহস্যের গন্ধ পাচ্ছেন অনুরাগীরা। এর সঙ্গত কারণও রয়েছে। রাশমিকা ও বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আশপাশে কান পাতলেই শোনা যায়। তাই সবাই মনে করছেন এবারও রাশমিকার জন্মদিনে কি জুটিতে সময় কাটালেন দুজনে। ইনস্টাগ্রামের ছবি তাদের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

গত ৫ এপ্রিল ছিল রাশমিকা মান্দানার ২৯তম জন্মদিন। রোববার ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেছেন রাশমিকা। পরনে স্লিভলেস কালো টপ এবং স্ট্রাইপড পাজামা। হালকা মেকআপের ওই ছবিতেও যেন নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন তিনি। এর পরদিন আবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন বিজয়। কোনো ছবিতে বিজয় বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আবার কোনো ছবিতে দেখা গেছে সমুদ্রের পাড়ে ঘোড়ার পিঠে চড়ছেন অভিনেতা।

 

রাশমিকা ও বিজয়ের ছবি দেখে বিস্মিত হয়েছেন অনুরাগীরা। বালি ও সমুদ্র দেখে তাদের অনুমান, একই জায়গায় রয়েছেন দুজনে। যদিও এই প্রথমবার নয়। গত বছরেও আরব আমিরাতে বিজয়ের সঙ্গে জন্মদিন পালন করেন রাশমিকা। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরালও হয়ে যায়। যদিও সে বিষয়ে বিজয় কিংবা রাশমিকা নিশ্চুপ।

 

 

দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা বলিউডে সমান জনপ্রিয়।‘পুষ্পা’ সিনেমায় তার ‘স্বামী স্বামী’নাচ দেখে গোটা সবার হৃদয়ে ঝড় উঠেছে। তারপর ‘অ্যানিম্যাল’সিনেমাতেও নজর কেড়েছেন তিনি। সেই রাশমিকাই নাকি পেয়ে গেছেন তার প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধাও পড়তে যাচ্ছেন এ নায়িকা। বিয়ের পিঁড়িতে কবে যাবেন দক্ষিণের এ সুন্দরী, সেটাই সবার জানতে চাওয়ার বিষয়।