NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন খুশদিল শাহ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন খুশদিল শাহ

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। একে তো পাকিস্তানি ক্রিকেটারদের টানা খারাপ পারফরম্যান্স, এর মধ্যে আবার নতুন বিতর্ক। সিরিজের শেষ ওয়ানডেতে ম্যাচ চলাকালীন দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন খুশদিল শাহ।

বিষয়টি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল যে, নিরাপত্তারক্ষী, দলের সতীর্থরা মিলেও এই খেলোয়াড়কে চেষ্টা করেও দমাতে পারছিলেন না। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার অনেক ছবি ভাইরাল হয়েছে।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর মাঠ ঘুরে ঘুরে সমর্থকদের পাল্টা অভিবাদন দিচ্ছিলেন পাকিস্তানি ক্রিকেটারেরা। হঠাৎই এক দর্শক চিৎকার করে কিছু বলতে থাকেন। সঙ্গে সঙ্গে মেজাজ হারিয়ে তেড়ে যান খুশদিল।

বাউন্ডারি লাইনের কাছে রেলিং লাফ দিয়ে টপকে সেই ভক্তের কাছে পৌঁছে যান তিনি। তবে রুদ্রমূর্তিতে থাকা খুশদিলকে থামাতে তৎপর হন পাকিস্তান দলের তার কিছু সতীর্থ এবং কিছু নিরাপত্তা কর্মী। খুশদিলকে টেনে মাঠের মধ্যে নিয়ে আসা হয়। বাকি নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে মাঠের বাইরে বের করে দেন। ঘটনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং হুহু করে ভাইরাল হয়েছে।

 

প্রসঙ্গত, খুশদিল শাহ টি-টোয়েন্টি সিরিজেও বিতর্কে জড়িয়েছিলেন। তিনি ম্যাচ চলাকালীন ব্যাটিং করার সময়ে নিউজিল্যান্ডের বোলার ফকসকে ইচ্ছাকৃত ভাবে আঘাত করেছিলেন। যার জেরে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।