NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?

অর্জুন কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা। তা নিয়ে জল ঘোলাও কম হয়নি। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ বলে দাবিও করেছেন অভিনেতা। এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন।

তবে মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি। 

 

কিন্তু সম্প্রতি ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

 

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। এ সময় তার পাশে ছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট তারকা। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দুজনে কি প্রেম করছেন? এই নিয়ে আলোচনা জারি রয়েছে নেট মাধ্যমে।

এর মধ্যেই অর্জুন তার সমাজমাধ্যমে একটি বিশেষ উক্তি শেয়ার করেছেন।

 

অর্জুনের তার পোস্টে লেখেন, ‘কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার ওপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমনভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।’ 

অর্জুন বরাবরই নিজের ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন।

এই পোস্টেও সেই একই বার্তা। সেখানে সব শেষে লেখা রয়েছে, ‘নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার ওপরও বিশ্বাস রাখুন।’

 

এই পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একসঙ্গে পাঁচ বছর থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন।