NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ক্ষমতা আছে বলেই খুনি রাশেদ-নূরকে ফেরত দিচ্ছে না তারা : মোমেন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৬ এএম

>
ক্ষমতা আছে বলেই খুনি রাশেদ-নূরকে ফেরত দিচ্ছে না তারা : মোমেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের দেশে ফেরত আনতে দীর্ঘদিন ধরে দেন-দরবার চালিয়ে যাচ্ছে সরকার। এখন পর্যন্ত রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী ছাড়া বাকিদের অবস্থান নিশ্চিত করা যায়নি। রাশেদ ও নূর চৌধুরীকে দেশে আনার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভিন্ন সময় অনেক চেষ্টা করেও বিফল হয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে ইচ্ছে করে খুনিদের বিচার করতে দিচ্ছে না তারা।  

বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রাশেদ চৌধুরীর আশ্রয় মঞ্জুরের সিদ্ধান্ত পর্যালোচনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে খুনি রাশেদকে ফেরানো নিয়ে আশার আলো দেখা দেয়। তবে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর এ বিষয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

অন্যদিকে কানাডায় অবস্থান করা আরেক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মিলছে না। বাকি তিনজন শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন খান ও খন্দকার আব্দুর রশিদ কোথায় আছেন সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাশেদকে ফেরানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। বাইডেন প্রশাসনের পাশাপাশি মার্কিন বিচার বিভাগ তথা অ্যাটর্নি জেনারেলের অফিসেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে ঢাকার পক্ষ থেকে। তবে মার্কিন অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কথা বলতে রাজি হননি।