NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এলেন বলিউড মেগাস্টার সালমান খান। তার সিকান্দার ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমানভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি সিকান্দার।

ঈদের হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি।

 

৩০ মার্চ মুক্তি পেয়েছে সিকান্দার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে।  সিকান্দার ভাঙতে পারল না কোনো রেকর্ড।

এমনকি ভিকি কৌশলের ছাবার প্রথম দিনের আয়ের থেকেও বেশ পিছিয়ে রয়েছে এটি। ‘ছাভা’ প্রথম দিন বক্স অফিসে ৩১ কোটি টাকা আয় করেছিল। সেখানে সিকান্দার মাত্র ২৬ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে এদিন।

 


 

বক্স অফিসের রেকর্ডের কথা বলতে গেলে, সালমান খান নিজেই নিজের সিনেমার রেকর্ডের ধারেকাছেও যেতে পারলেন না।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বক্স অফিসে প্রথম দিন ৫৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’-এর প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ টাকা।

 

তবে ঈদের ছুটিতে সিকান্দারের আয় আরো বাড়তে পারে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। দ্বিতীয় দিনের রিপোর্ট অনুসারে, এখন পর্যন্ত ২৯ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। যার ফলে দুই দিনে ৫৫ কোটি টাকা আয় করেছে সিকান্দার।

 

এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।