NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ইউনূসের হাতে জনগণের হাত—‘ঈদ মোবারক স্যার’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

ইউনূসের হাতে জনগণের হাত—‘ঈদ মোবারক স্যার’

প্রায় দেড় যুগ পর জাতীয় ঈদগাহ মাঠে সরকারপ্রধান হিসেবে ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় পর ঈদের জামাতে সরকারপ্রধানকে কাছে পেয়ে মানুষের মধ্যেও ছিল উচ্ছ্বাস, তাতে সাড়াও দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

ঈদের নামাজ শেষে মোনাজাতের পর উৎসুক মানুষের সঙ্গে হাত হাত মেলাতে জাতীয় ঈদগাহ থেকে বিদায় নেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ড. ইউনূস যখন মানুষের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত তখন অনেকেই বলছিলেন, ‘ঈদ মোবারক স্যার’।

 

সোমবার (৩১ মার্চ) রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। 

এর আগে সবার উদ্দেশে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে।’ তিনি দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন ও নারী-প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই।’ সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তিনি।

এ সময় জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।