NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ঈদ শুভেচ্ছা জানিয়ে হামজা বললেন, আবার দেখা হবে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

ঈদ শুভেচ্ছা জানিয়ে হামজা বললেন, আবার দেখা হবে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে প্রথমবারের মত খেলতে এসে দেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটি, ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী।

বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে এসেই আলোড়ন তুলেছেন তিনি। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলে গেলেন সম্প্রতি। ভারতের বিপক্ষে শিলংয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গত ২৫ মার্চ। যদিও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে, হামজার পারফরম্যান্স সবারই নজর কেড়েছে।

বিজ্ঞাপন

হালের সেনসেশন সেই হামজা চৌধুরী ঈদের শুভেচ্ছ জানিয়েছেন বাংলাদেশ ও বিদেশে থাকা তার ভক্ত-অনুরক্তদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।’

 

একই ভিডিও বার্তায় কথা বলেছেন, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আসসালামুয়ালাইকুম! ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।’

 

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক এই খুশির দিন, ঈদ মোবারক।’