NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

লন্ডনের কিংসমেডাও মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

লন্ডনের কিংসমেডাও মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান

লন্ডন স্থানীয় সময় সকাল ৯টার সময় কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল ৯টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি।

তারেক রহমানের পাশে ছিলেন বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন ও যুক্তরাজ‍্য বিএনপি নেতা কামাল উদ্দিন। এ সময় বিএনপির বেশ কিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

 

আগের দিন থেকেই জানা গিয়েছিল আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নেবেন। যদি আবহাওয়া খারাপ থাকত তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন।

ঈদের নামাজের পর তারেক রহমান কুশল ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব‍্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে।

এদিকে প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান।

চিকিৎসার জন‍্য গত ৮ জানুয়ারি লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া।