NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ঈদেই কি আসছে শাকিবের ৪ বছর আগের সিনেমা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

ঈদেই কি আসছে শাকিবের ৪ বছর আগের সিনেমা

পবিত্র ঈদুল ফিতর সন্নিকটে। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারণা জমে উঠেছে। যদিও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এখনো জমা পড়েনি শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। ঢালিউডে গুঞ্জন উঠেছে, সিনেমাটি কি আদৌ মুক্তি পাবে? আবারও এও শোনা গেছে শাকিবের ৪ বছর আগের শুটিং করা একটি সিনেমা মুক্তি সনদের আবেদন করেছে সার্টিফিকেশন বোর্ডে! ঈদেই কি আসবে সেটি?

সিনেমার নাম ‘অন্তরাত্মা’। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ছবিটি। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদে ‘অন্তরাত্মা’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। ছবিটিতে শাকিব খানের নায়িকা কলকাতার দর্শনা বণিক।

 

চার বছর পর সিনেমাটি মুক্তি দেওয়ার কারণ সেভাবে উল্লেখ না করলেও সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন গণমাধ্যমকে বলেন, ‘নানা কারণেই ছবিটি আটকে ছিল। সেসব বিষয় আর না বলি। আপাতত ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দিয়েছি। সার্টিফিকেট পাওয়ার পরই মুক্তির তারিখ সবাইকে জানাব।’

এদিকে সব গুঞ্জন উড়িয়ে দিলেন ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়।  তিনি নিশ্চিত করলেন, ঈদেই মুক্তি পাবে ‘বরবাদ’। হৃদয় বলেন, ‘আমাদের শুটিং শেষ, সব কাজ শেষ। দুদিনের মধ্যেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে ‘বরবাদ’। আশা করছি এই ঈদেই আসবে সিনেমাটি। কে কী বললো সেটা মাথায় নিচ্ছি না।’

 

যদি পরিচালকের আশা পূরণ হয়, তবে ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’ ছবি দুটির নায়ক হিসেবে এই ঈদে শাকিবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তিনি নিজেই। সিনেমা হল সংকটের এই সময়ে দুটি সিনেমার কোনটি সাফল্য পায় সেটাই এখন দেখার অপেক্ষা।