NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। 

রবিবার (২৩ মার্চ) সেনাসদরে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেনাপ্রধান ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং ফিলিস্তিনে চলমান সংকটের দ্রুত অবসান কামনা করেন।

 

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ প্রদান করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।