NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নিউইয়র্কে  এ বছর সর্বনিম্ন ফিতরা ৮ ডলার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নিউইয়র্কে  এ বছর সর্বনিম্ন ফিতরা ৮ ডলার

 

পবিত্র হাদিস অনুসারে নারী—পুরুষ, স্বাধীন—পরাধীন, শিশু—বৃদ্ধ, ছোট—বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান ওয়াজিব। ঈদের নামাজের পূর্বেই সকলকে ফিতরা প্রদান করতে হয়। নিউইয়র্কে এ বছর ফিতরা নির্ধারণ করা হয়েছে মাথাপিছু সর্বনিম্ন ৮ ডলার আর ওপরে ৩০ ডলার। জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মওলানা আবু জাফর বেগ এ প্রতিবেদককে জানান, এ বছর তাঁরা নূন্যতম ফিতরা নির্ধারণ করেছেন ১০ ডলার, আর সর্বাধিক ৩০ ডলার। জেএমসি একটা মধ্যম ফিতরা নির্ধারণ করেছে ১৫ ডলার।
অপর পক্ষে ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আবুল হাশেম জানিয়েছেন, তারা এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন ৮ ডলার গমের হিসাবে, বার্লির হিসাবে ১৫ ডলার, কিসমিসের হিসাবে ৩৮ ডলার আর খেজুরের হিসাবে ৪০ ডলার।

নিউ হাইড পার্কের হিলসাইড ইসলামিক সেন্টার থেকে আজিজ ভুঁইয়া জানিয়েছেন তারা সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন ৮ ডলার গমের হিসাবে, ১৫ ডলার বার্লির হিসাবে, ৩৮ ডলার কিসমিসের হিসাবে আর খেজুরের হিসাবে ৪০ ডলার।
ম্যানহ্যাটানের মদিনা মসজিদের প্রেসিডেন্ট এডভোকেট নাসিরউদ্দিন জানান, এই মসজিদ সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে ১১ ডলার।
ব্রংক্সের নর্থ ব্রংক্স জামে মসজিদ সর্বনিম্ন ১৫ ডলার, পার্কচেস্টার জামে মসজিদ ১৫ ডলার আর বাংলাবাজার জামে মসজিদ ১২ ডলার ফিতরা নির্ধারণ করেছে।