NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

দ্বিতীয় ইনিংসে দুটি বল, আইপিএলে আরও যে নতুন নিয়ম আসছে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

দ্বিতীয় ইনিংসে দুটি বল, আইপিএলে আরও যে নতুন নিয়ম আসছে

আর মাত্র কয়েক ঘণ্টা। ২২ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। তার আগেই বেশ কয়েকটি নতুন নিয়মের ঘোষণা এসেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বাইয়ে দলগুলোর অধিনায়ক এবং ম্যানেজারদের সঙ্গে বসেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানে যে সিদ্ধান্তগুলো এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো-বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহারের অনুমোদন।

 

নতুন নিয়ম অনুযায়ী, আইপিএলের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১১তম ওভার থেকে দ্বিতীয় নতুন বল ব্যবহার করা হবে। এই নিয়মের মূল উদ্দেশ্য হলো শিশিরের প্রভাব কমানো, যা প্রায়ই রাতের ম্যাচগুলোর পারফরম্যান্সে প্রভাব ফেলে।

দ্বিতীয় বল ব্যবহারের নিয়মটি মূলত টসজয়ী দলের জন্য শিশিরের সুবিধা কমিয়ে একটি সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।

 

এদিকে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তটি প্রত্যাশিত ছিল। মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ পেসার লালার ব্যবহার ফিরিয়ে আনার বিষয়ে আবেদন করেছিলেন।

সম্প্রতি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের পর শামি বলেছিলেন, ‘আমরা সবসময় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে, যেন লালা ব্যবহারের অনুমতি দেওয়া হয়, যাতে ম্যাচ চলাকালীন সুইং ও রিভার্স সুইং কার্যকর হয়।’

তার এই অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছিলেন আন্তর্জাতিক খেলোয়াড় ভারনন ফিল্যান্ডার এবং টিম সাউদি, যারা শামির যুক্তিকে যথার্থ বলে মনে করেছেন।

 

কোভিড-১৯ মহামারির সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে মহামারি পরে নিয়ন্ত্রণে আসার ফলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জোরালো হচ্ছিল। বিশ্ব ক্রিকেটে শামি ছিলেন এই পরিবর্তনের অন্যতম প্রধান সমর্থক।