NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর

যশোরে থানা প্রাঙ্গণ থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) ইফতারের আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, বুধবার বিকেলে যশোর শহরের খড়কি এলাকার জনৈক রিকশাচালকের পাঁচ বছরের শিশুকন্যাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা চালায় আরমান নামে এক যুবক। শিশুটির পিতা বাড়িতে গিয়ে টের পেলে পালিয়ে যায় আরমান।

 


 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মো. আরমানকে (১৮) গ্রেপ্তার করে থানায় নেয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা আরমানকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।


 

ওসি আরো জানান, পরে পুলিশ শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।