NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

গাজীপুরে ঘোড়া জবাই ও তার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর হায়দ্রাবাদ এলাকায় গিয়ে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া জানান, ২০১১ সালের পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত এবং লাইসেন্স ছাড়া পশু জবাই ও তার মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে এক বছরের জেল জরিমানার বিধান রয়েছে।

 

 

তিনি আরো জানান, মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে ডেকে কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় বুধবার থেকে গ্রেপ্তার ও জেল জরিমানা করা হবে। 

বেশ কিছু দিন ধরে গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় দুবাই ফেরত আ ন ম নূরুল্লাহ মামুন ও তার বন্ধু শফিকুল ইসলাম ঘোড়া জবাই ও মাংস বিক্রির প্রচলন শুরু করেন। শুরুতে ২৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করতেন তারা।

ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হলে ব্যাপক চাহিদা তৈরি হয়। 

 

দূরদূরান্ত থেকে মানুষ ঘোড়ার মাংস নিতে ভিড় করেন। দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে করা হয় ৩৫০ টাকা। ঘোড়ার মাংস বিক্রি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত প্রকাশ পায়।

সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।