NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

আবারও ড্র ম্যানসিটির, গোল খাওয়ার নতুন রেকর্ড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

আবারও ড্র ম্যানসিটির, গোল খাওয়ার নতুন রেকর্ড

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এতটা বাজে পরিস্থিতি আর কখনো তৈরি হয়নি। গত সপ্তাহেই বলেছিলেন, এ মৌসুমে ম্যানচেস্টার সিটি যদি সেরা চারে থাকতে পারে, তাহলে সেটাই হবে এবারের সেরা অর্জন। কিন্তু সেই আশাও গার্দিওলার পূরণ হবে কি না সন্দেহ। কারণ, শনিবার রাতেই ঘরের মাঠে ব্রাইটনের মত দলের কাছে পয়েন্ট হারিয়েছে ২-২ গোলে ড্র করে।

এই ড্রয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচেই থাকল ম্যানসিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল ব্রাইটন। ব্রাইটনকে হারাতে পারলে চারে উঠে যেতে পারতো সিটিজেনরা। কারণ, চারে থাকা চেলসির চেয়ে কেবল এক পয়েন্ট পিছিয়ে তারা।

 

একই রাতে তিনে থাকা নটিংহাম ফরেস্ট ৪-২ গোলে হারিয়েছে ইপসউইচ টাউনকে। এই জয়ে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানটা আরও সুদৃঢ় করল নটিংহাম।

ব্রাইটনের বিপক্ষে এ ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়ল গার্দিওলার সিটি। চলতি মৌসুম এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে তারা। কোচ পেপ গার্দিওলার অধীনে প্রিমিয়ার লিগে যা কি না এক মৌসুমে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড।

 

ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রথমে ম্যানসিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। চলতি মৌসুমে এটা তার ২১তম গোল। সে সঙ্গে প্রিমিয়ার লিগে ১০০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন নরওয়েজিয়ান এই তারকা। খেলেছেন ৯৪ ম্যাচ। যা রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছিলেন অ্যালান শিয়েরার। তিনি ১০০ ম্যাচে করেছিলেন শততম গোল।

 

২১ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান পারভিস এস্তুপিনান। এরপর ৩৯তম মিনিটে আবারও সিটিকে এগিয়ে দেন ওমার মারমোস। কিন্তু ম্যাচের ৪৮তম মিনিটে সর্বনাশটা করেন সিটির ডিফেন্ডার আবদুকোদির খুশানভ। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। ফলে আবারও সমতায় ফেরে ব্রাইটন। শেষ পর্যন্ত এ অবস্থতেই শেষ হয় ম্যাচ।