NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

‌‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়’


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:২৮ এএম

>
‌‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়’

পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিজবাহের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

শনিবার (১৩ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা ও হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইংয়ের মুখপাত্র মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা নিন্দনীয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার এসপিএ ডায়াগনস্টিক সেন্টারের কিছু বিষয়ের ওপর পেশাগত প্রতিবেদন করতে গিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিজবাহের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্চিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আওতাধীন ‘হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং’ তার তীব্র নিন্দা জানাচ্ছে।

আরও বলা হয়, হাসান মিজবাহ দেশের একটি সুপরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন প্রগতিশীল ও সুপরিচিত জ্যেষ্ঠ সংবাদকর্মী। তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত দিকগুলো মিডিয়ায় নিয়মিত তুলে ধরে বহুবার প্রশংসিত হয়েছেন। এরকম একজন সিনিয়র রিপোর্টারের সাথে এই ধরনের অশালীন আচরণ কোনভাবেই প্রত্যাশিত নয়। ‘হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং’ প্রকৃত ঘটনা উদঘাটন করে এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে এবং তার শারীরিক ও মানসিক অবস্থার সাথে সহমর্মিতা প্রকাশ করছে।

এর আগে গতকাল (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব চত্বরে হাসান মিসবাহের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। সংগঠনটির সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য গোলাম মুর্তজা ধ্রুব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মাইনুল হাসান সোহেল, হেলথ রিপোর্টার্স ফোরামের আয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোজ্জাম্মেল কমলসহ আরও অনেকে।

হামলা প্রসঙ্গে রাশেদ রাব্বি বলেন, হাসান মিসবাহেরর ওপর হামলাকারী চিকিৎসকের বিএমডিসির সনদ বাতিল করতে হবে। ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা না হলে বিএমডিসি ভবনের সামনে কর্মসূচি পালন করা হবে, তাতেও দাবি আদায় না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টারে বিএমডিসি'র সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এমন খবর নিয়ে পেশাগত দাযিত্ব পালন কালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ এর ওপর হামলা চালায় ওই হাসপাতালের সংশ্লিষ্টরা। এসময় তার ক্যামেরাম্যান ও গাড়ি চালককে মারধর করে ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে হাসান মেসবা রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।