NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিও অপসারণ: বিটিআরসি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিও অপসারণ: বিটিআরসি

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুর ফেসবুক ও টিকটকে থাকা ৯৭ শতাংশ ছবি এবং ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব জায়গায় এখনো তার ছবি-ভিডিও রয়েছে সেগুলো শনাক্ত করে অপসারণ করার কার্যক্রম চলমান।

মঙ্গলবার (১১ মার্চ) দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

বিটিআরসি কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া মাগুরার ভুক্তভোগী শিশুর ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে ১৯৫টি লিংক অপসারণ করা হয়েছে। বাকিগুলোও অপসারণ এবং নতুন লিংক শনাক্তের কার্যক্রম চলমান।

গত ৯ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও যেসব গণমাধ্যম ও ব্যক্তি প্রকাশ এবং প্রচার করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়। আইজিপিসহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতেও বলা হয়।

 

একই সঙ্গে শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। বিটিআরসিকে ২৪ ঘণ্টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।