NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

‘ডিলমেকার ট্রাম্প’ বাংলাদেশকেও বেছে নেবেন, প্রত্যাশা ইউনূসের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

‘ডিলমেকার ট্রাম্প’ বাংলাদেশকেও বেছে নেবেন, প্রত্যাশা ইউনূসের

হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ‘বিনিয়োগের ভালো সুযোগ’ ও বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে পারেন, এমনটিই প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এমনটাই জানিয়েছেন অধ্যাপক ইউনূস। সোমবার (১০ মার্চ) প্রকাশিত গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ট্রাম্পঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক বাংলাদেশ সফরে আসতে পারেন। তার কাছে এই প্রস্তাবনা উত্থাপন করবেন বলে জানিয়েছেন ড. ইউনূস।

 

ড. ইউনূস বলেন, ‘ট্রাম্প একজন ডিলমেকার, তাই আমি তাকে বলছি, আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।’

ইউনূস আরো বলেন, ‘যদি তিনি এমনটি না করেন, বাংলাদেশ কিছুটা মনঃক্ষুণ্ন হবে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না।’

তার প্রত্যাশা, ট্রাম্প বাংলাদেশকে একটি ‘ভালো বিনিয়োগের সুযোগ’ এবং বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে পারেন।

ইলন মাস্কের সফরের সময় তাকে এই প্রস্তাব দিতে চান।

 

সম্প্রতি প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।

প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।