NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজার হলেন ফাহাদ সোলায়মান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ পিএম

নিউইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজার হলেন ফাহাদ সোলায়মান

নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান অ্যাডভাইজার’ হলেন বাংলাদেশি আমেরিকান ফাহাদ সোলায়মান। ১০ আগস্ট সিটি হলে এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান ছিলেন।

নিলফামারীর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেন। ইতিপূর্বে তাকে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস’র ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সেক্রেটারি ফাহাদ সোলায়মানের এই নিয়োগে কমিউনিটির বিশিষ্টজনরা সিটি মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানিয়েছেন। সিটি মেয়রের এশিয়ান অ্যাডভাইজার হিসেবে তিনি ‘বিজনেস এবং পাবলিক সার্ভিস’ নিয়ে কাজ করবেন বলে জানা গেছে।