NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘চুমু খেয়ে বেশ করেছেন’, উদিতের পক্ষ নিলেন কুমার শানুর প্রাক্তন প্রেমিকা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

‘চুমু খেয়ে বেশ করেছেন’, উদিতের পক্ষ নিলেন কুমার শানুর প্রাক্তন প্রেমিকা

সম্প্রতি চুমুকাণ্ডে বেশ আলোচনায় উঠে আসেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ন। মঞ্চে গান গাইতে গাইতে নারী ভক্তের গালে চুমু খান তিনি। তবে এক নারীকে চড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। খ্যাতনামা শিল্পীর পক্ষে-বিপক্ষে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে শোবিজ অঙ্গন।

তবে সেই ঝড় কিছুটা শান্ত হয়েছে। চুমুকাণ্ড নিয়ে তীব্র আলোচনা কমে এসেছে। তবে এরইমধ্যে আগুনে নতুন করে হাওয়া দিলেন অভিনেত্রী কুণিকা সদানন্দ। চুমুকাণ্ডের প্রসঙ্গ তুলে উদিত নারায়নের পাশে দাঁড়ালেন তিনি।
কুণিকা ভারতের বর্ষীয়ান গায়ক কুমার শানুর প্রাক্তন প্রেমিকা ছিলেন।

 


 

কুণিকার মতে, চুমু খেয়ে উদিত কোনো ভুল কাজ করেননি। পুরুষ বলেই এখন তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। নারীদিবসের আগে উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে এমন মন্তব্য করলেন অভিনেত্রী।

 

 

কুণিকার কথায়, পুরুষ বলে শুধু উদিতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেন? ওই নারীও তো নিজেই এসেছিলেন। সম্প্রতি এক পডকাস্টে যোগ দিয়ে এসব কথা বলেন অভিনেত্রী। কুণিকা সদানন্দ বলেন, ‘উদিত নারায়ণ চুমু খেয়ে বেশ করেছেন। তবে ভুল জায়গায় চুমু খেয়ে ফেলেছেন। ওর গালে চুমু খাওয়া উচিত ছিল।

’ এরপরই অভিনেত্রী বলেন, ‘এই ঘটনায় আমি কারও দোষ দেখছি না। কারণ ওই মেয়েটিও তো নিজে থেকেই এগিয়ে এসেছিল। তাহলে পুরুষ বলে উদিতকেই শুধু দোষারোপ করা হবে কেন? এখন আপনার সামনে কেউ থালায় লাড্ডু সাজিয়ে নিলে কী করবেন? খাবেন না?’ 

 


 

কুণিকার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে আবারও জেগে উঠেছে সেই বিতর্ক। এবার অভিনেত্রীকেও দোষারোপ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার তার কথায় সমর্থনও ব্যক্ত করেছেন।

কুণিকা সদানন্দ অভিনেত্রী হওয়ার পাশাপাশি পেশায় একজন আইনজীবীও। ছোটপর্দায় বেশ জনপ্রিয় মুখ কুণিকা। একাধিক সিনেমাতেও কাজ করেছেন। ‘হাম আপকে হ্যায় কৌন’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কুনিকা। পাশাপাশি তিনি ছোটপর্দায় কাজ করেছেন নিয়মিত। পাঁচ বছর কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। নব্বইয়ের দশকে কুমার শানুর সঙ্গে প্রেমের কারণে বেশ চর্চায় ছিলেন অভিনেত্রী।