NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া

বলিউডের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন রণবীর কাপুর। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের কারণে পত্রিকার শিরোনামে এসেছেন এ নায়ক। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পরে নাকি রণবীর পাল্টে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে আলিয়া খোলামেলা কথা বলেন।

ফটো সাংবাদিকদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর-আলিয়ার কন্যা রাহা। অনুরাগীরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। আলিয়াও এমনটাই জানিয়েছেন। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ মুহূর্ত। এ মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া।

 

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে। কখনো ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনো ছোট্ট বন্ধুদের মতো লাগে ওদের দেখে।’

রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া

 

রাহার সঙ্গে রণবীরের মুহূর্ত দেখে ভীষণ আনন্দিত হন আলিয়াও। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চুপি চুপি ওদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি। ওরা জানতেও পারে না, আমি ওদের ক্যামেরাবন্দি করছি। ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই।’

 

 

রণবীর নাকি মানুষ হিসেবে খুবই শান্ত প্রকৃতির। তাই বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসেবে রণবীরের এমন অবস্থা এভাবে নাকি প্রতি দিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।