NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বিমানবন্দরে আফগান তরুণীর কান্না


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৭ এএম

>
বিমানবন্দরে আফগান তরুণীর কান্না

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেও ঢাকা থেকে নিজ দেশ আফগানিস্তানে যেতে পারেননি সেফারু আহমেদি হোসনা নামে এক তরুণী। চেক-ইন কাউন্টার থেকে ফেরত আসা ওই যাত্রী বিমানবন্দরে কান্নাকাটি করলে অনেকেই কৌতূহল নিয়ে তার ছবি ও ভিডিও করেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের ঢাকা-আবুধাবি রুটের টিকিট কাটা ছিল ওই তরুণীর। তবে যাত্রার আগ মুহূর্তে তাকে যেতে দেয়নি বিমান। চেক-ইন কাউন্টার থেকেই অফলোড করা হয় তাকে।

অফলোডের পর ওই তরুণী যখন জানতে পারেন ফ্লাইটটি ঢাকা ছেড়ে চলে গেছে, তখন তিনি বিমানবন্দরের মেঝেতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। ওই তরুণী বার বার বলছিলেন, ‘বিমান আমার সঙ্গে কেন এমন করল’।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ১১ দিনে আগেই ওই যাত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এছাড়া, তার আবুধাবির ভিসা ১২ তারিখ পর্যন্ত ছিল।

তিনি বলেন, পাসপোর্টের মেয়াদ না থাকলেও অনেক সময় বিশেষ ব্যবস্থায় বিদেশি যাত্রীরা নিজ দেশে ফিরতে পারেন। তবে ওই তরুণী আবুধাবি যাবেন। তাই মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের ওই যাত্রীকে বিমান বহন করেনি। বর্তমানে ওই তরুণী বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক হোটেলে রয়েছেন। একমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই তিনি দেশত্যাগ করতে পারবেন।