NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বির রোমাঞ্চ আজ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বির রোমাঞ্চ আজ

চ্যাম্পিয়নস লিগে তিনবার ফাইনাল খেলে প্রতিবারই হৃদয় ভেঙেছে অ্যাতলেতিকো মাদ্রিদের। এর মধ্যে দুইবারই ডিয়েগো সিমিওনের দলকে বেদনায় ডুবিয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালে অতিরিক্ত সময়ের বাজিমাতে এবং ২০১৬ সালের আসরে টাইব্রেকার জিতে শিরোপায় চুমু এঁকেছিল রিয়াল। ফাইনালের পাশাপাশি ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালের আসরে সেমিফাইনালে অ্যাতলেতিকোকে বিদায় করেছিল লস ব্লাংকোরা।

এমন সব সুখকর স্মৃতি নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে আজ শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেতিকোর মুখোমুখি রিয়াল।

 

১

যদিও লা লিগায় সম্প্রতি ছন্দঃপতন ঘটেছে কার্লো আনচেলোত্তির দলের। সর্বশেষ পাঁচ ম্যাচে জয় স্রেফ একটিতে, ড্র ও হার দুটি করে। তিন দিন আগেও বেতিসের কাছে হেরেছে ২-১ ব্যবধানে।

তাতে পয়েন্ট তালিকার তিনে নেমে গেছেন কিলিয়ান এমবাপ্পেরা। তবে ইউরোপের আসরে রিয়াল সব সময়ই বিপজ্জনক ও ফেভারিট। নক আউটের প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে স্রেফ উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে এসেছে তারা। তবে কার্ড নিষেধাজ্ঞায় আজ জুড বেলিংহামকে পাচ্ছে না রিয়াল, ইনজুরির কারণে নেই মধ্যমাঠের অন্যতম দানি সেবাওস।

 

আনচেলোত্তি অবশ্য এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর ওপর পূর্ণ আস্থা রাখছেন, ‘জিততে হলে আমাদের সব কিছুই করতে হবে। দলের সবাইকে সঠিক কাজটা করতে হবে এবং ছেলেরাও প্রতিশ্রুতি দিয়েছে ভালো করতে।’ শুরুতে ধুঁকতে থাকা এমবাপ্পে স্বরূপে ফিরে ৪০ ম্যাচে করেছেন ২৮ গোল। চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে গোল সাতটি। আজও রিয়াল সমর্থকরা আশায় থাকবে এই ফরাসি ফরোয়ার্ডের পায়ের জাদু দেখতে।

 

অ্যাতলেতিকোও চাইছে রিয়াল গেড়ো খুলতে। দলটিকে আশা দেখাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। এবার তিনি অ্যাতলেতিকোয় যোগ দেওয়ার পর দলের ভারসাম্য যেমন বেড়েছে তেমনি গোল খরাও কেটেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে আলভারেসের গোল ২১টি, এর মধ্যে ৯টি এসেছে সর্বশেষ ১৩ ম্যাচে। রিয়ালের বিপক্ষে লিগে সর্বশেষ দেখায়ও গোল পেয়েছিলেন আলভারেস। সিমিওনেও তাই আশা দেখছেন, ‘সে (আলভারেস) বিশেষ ও দারুণ প্রতিভাবান খেলোয়াড়। খেলায় পার্থক্য গড়ে দিতে জানে।’ পিএসভির মাঠে আতিথ্য নেবে আর্সেনাল। লিগ শিরোপা রেসে অনেকটা পিছিয়ে গেলেও গানাররা প্রথম লেগ জিতে এগিয়ে যাওয়ার আশায় নামছে। সিগন্যাল ইদুনা পার্কে লিলের বিপক্ষে খেলবে বরুশিয়া ডর্টমুন্ড। অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। এএফপি

আজকের ম্যাচ

রিয়াল -   অ্যাতলেতিকো

পিএসভি    -   আর্সেনাল

ডর্টমুন্ড    -   লিল

ব্রুজ  -   অ্যাস্টন ভিলা