NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিলেটে জঙ্গলে নিয়ে আদিবাসী নারীকে ধ র্ষ ণ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

সিলেটে জঙ্গলে নিয়ে আদিবাসী নারীকে ধ র্ষ ণ

সিলেটে আদিবাসী এক নারীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

 


গ্রেফতারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলা উদ্দিন।


পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলা উদ্দিনের বাড়ির সামনের রাস্তা থেকে কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। প্রথমে প্রদীপ দাস ওই নারীকে ধর্ষন করে। পরে আলা উদ্দিন ধর্ষনের চেষ্টাকালে ওই নারী চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে আসেন।

 

 


এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে সোমবার কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, নির্যাতিতা নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।