NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

এক গানেই তিন কোটি, এ আর রহমান যেন টাকার মেশিন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

এক গানেই তিন কোটি, এ আর রহমান যেন টাকার মেশিন

তার গান মানেই বাড়তি আগ্রহ শ্রোতাদের। সিনেমাতে তার গান রাখা হয় দর্শককে আকৃষ্ট করতে। অনেক সিনেমার ভাগ্যেই বদলে দিয়েছেন ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। দীর্ঘ দিনের ক্যারিয়ারে বহু হিট ও ঐতিহাসিক গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কও তিনি।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘মা তুজে সালাম’খ্যাত গায়ক এ আর রহমান এক গান জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমায় গান করতে তিনি পারিশ্রমিক নেন ৮-১০ কোটি রুপিরও বেশি। মোটা এই পারিশ্রমিকের কল্যাণে তার মোট সম্পদের পরিমাণ
বর্তমানে প্রায় ১৭০০ কোটি রুপি।

 

সর্বশেষ এ আর রহমান ‘ছাবা’ সিনেমার স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। গানগুলোও বেশ প্রশংসা পেয়েছে। এছাড়া তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজন করতে যাচ্ছেন।

এ আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় ১১০০% বেশি, পিঙ্কভিলা এমনটাই দাবি করেছে। সেইসঙ্গে তারা প্রকাশ করেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতের শীর্ষ ৫ গায়কের তালিকাও।

 

শীর্ষ ৫ ভারতীয় গায়কের পারিশ্রমিক (প্রতি গান):
এ আর রহমান: ৩ কোটি রুপি
শ্রেয়া ঘোষাল: ২৫ লাখ রুপি
সুনিধি চৌহান: ১৮-২০ লাখ রুপি
অরিজিত সিংহ: ১৮-২০ লাখ রুপি
সোনু নিগাম: ১৫-৮০ লাখ রুপি

 

এছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রতিটি গানের জন্য পারিশ্রমিক পান ১০ লাখ রুপিরও বেশি। একইভাবে মিকা সিং, বাদশাহ এবং নেহা কক্করও প্রায় একই পরিমাণ আয় করেন।