NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ব্রাজিল দলে ফিরলেন নেইমার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ব্রাজিল দলে ফিরলেন নেইমার

ঘরে ফিরেই সুখবর পেলেন নেইমার। দেড় বছর পর ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তাকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র।

ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলেন নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচেই চোটে পড়েন সাবেক বার্সেলোনা-পিএসজির স্ট্রাইকার। পরে অবশ্য চোট কাটিয়ে মাঠে ফিরছিলেন তিনি। তবে গত বছর আল হিলালের হয়ে খেলার সময় আবার চোট পান তিনি।

 



এতে আবারো মাঠে ফেরার অপেক্ষা বাড়ে নেইমারের।

এবার খুব শিগগিরই সেই অপেক্ষা ফুরাচ্ছে নেইমারের। শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই সেই সুখবর পেলেন তিনি। সান্তোসের হয়ে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন নেইমার।

 

৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল।

এখান থেকে পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ লিওনেল মেসিদের বিপক্ষে নামার আগে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রা।

 

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা অবশ্য ভালো হয়নি ব্রাজিলের। ১৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকাটা তাই প্রমাণ করছে।

২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপে সুযোগ পাবে। অবশ্য আরেকটি দলেরও সুযোগ থাকবে। তবে সপ্তমে থাকা দলটিকে প্লে-অফ খেলে বিশ্বকাপে জায়গা পেতে হবে।