NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বরবাদের টিজারে ভয়ঙ্কর লুকে শাকিব খান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

বরবাদের টিজারে ভয়ঙ্কর লুকে শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত।’

এক মিনিট ৪৪ সেকেন্ডের ট্রিজারের এ ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ংকর রূপ। ট্রিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়—‘আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না।’ বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার।

 

 

বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে।

অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

 

১৮ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘বরবাদ’। আর এ সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল। এটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।