NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যদের মর্যাদা-সুবিধা নির্ধারণ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যদের মর্যাদা-সুবিধা নির্ধারণ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যদের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, গত ১২ ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। তবে শর্ত থাকে যে, কমিশনের কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করতে গত ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশনের নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা অন্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ কমিশনকে স্বাভাবিক সহায়তা দেবে।