NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

৮ গোলের ম্যাচে বার্সার সঙ্গে নাটকীয় ড্র অ্যাটলেটিকোর


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ পিএম

৮ গোলের ম্যাচে বার্সার সঙ্গে নাটকীয় ড্র অ্যাটলেটিকোর

কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদ দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার বিপক্ষে ৪-৪ গোলের নাটকীয় ড্র ছিনিয়ে নিয়েছে।

ম্যাচের শুরুতেই অ্যাটলেটিকো মাদ্রিদ স্বাগতিকদের চমকে দেয়। মাত্র এক মিনিটের মাথায় হুলিয়ান আলভারেজ গোল করে দলকে এগিয়ে দেন, আর পাঁচ মিনিট পর আঁতোয়া গ্রিজমান ব্যবধান দ্বিগুণ করেন।

 

তবে বার্সেলোনা দ্রুতই ঘুরে দাঁড়ায়। ১৯তম মিনিটে পেদ্রি ও ২১তম মিনিটে পাও কুবারসি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৪১তম মিনিটে কর্নার থেকে ইঙ্গো মার্তিনেস হেডে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ৭৪তম মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত এক একক প্রচেষ্টার পর রবার্ট লেওয়ানডস্কি কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-২ করে ফেলেন।

 

কিন্তু হাল ছাড়েনি অ্যাটলেটিকো। শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে তারা। ৮৪তম মিনিটে মার্কোস ইয়োরেন্তে গোল করে ব্যবধান কমান, আর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আলেকজান্ডার সোরলোথের এক দুর্দান্ত কাউন্টার-অ্যাটাকে গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসেন।