NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আতরবিবিলেন’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ পিএম

ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আতরবিবিলেন’

‘আতরবিবিলেন’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার চলছে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুুতি। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। তিনি এই তথ্য নিশ্চিত করে জানান, আসছে ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

নির্মাতা লাবু’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবিলেন’ সিনেমাতে আতরবিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার সিনেমাতে কাজ করা অভিনেতা গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখকে।

 

নির্মাতা লাবু বলেন, ‘সেন্সর সার্টিফিকেট পেয়ে ভালো লাগছে। সিনেমাটি মুক্তি দিতে আপাতত আর কোনো বাঁধা বা প্রতিকূলতা নেই। আমরা এখনো মুক্তির তারিখ চূড়ান্ত করিনি। তবে আগামী রোজা ঈদ কিংবা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’

‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। ‘আতরবিবিলেন’ সিনেমায় তিনি আছেন নাম ভূমিকায়। নিজের ক্যারিয়ারের জন্য এই সিনেমাকে খুব চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ মনে করছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক ছবিটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’

 

ছবির গল্পে দেখা যাবে- আতরবিবি সমাজের আর দশটা স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। নিজের একটা সুখের জীবন কাটানোর অনেক স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশি কিছু ভয়ংকর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় আতরবিবিকে। তার জীবনে নানান ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো সিনেমাতে আতরবিবির মধ্য দিয়ে প্রান্তিক নারীদের সংগ্রামী জীবন ওঠে আসবে।

 

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।