NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৫, ০১:২৮ এএম

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে

মরুর দেশ সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা শূন্য ডিগ্রিতে নামার শঙ্কা তৈরি হয়েছে।

সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সোম থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বইয়ে যাবে। যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলেও। আবহাওয়াবিদরা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ।

 

এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা শূন্য ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রও তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘনকুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকা,পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরানসহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে।

 

এদিকে আর মাত্র চার থেকে পাঁচদিন পর সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস রমজান। যদি আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে ১ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদিতে এবারের রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে।

সূত্র: গালফ নিউজ