NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে দেওয়া হয়েছিল ২৯ মিলিয়ন ডলার : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০১:৫১ পিএম

উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে দেওয়া হয়েছিল ২৯ মিলিয়ন ডলার : ট্রাম্প

বাংলাদেশে উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের বিষয়টি ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে; যাতে তারা উগ্র বামপন্থীদের ভোট দিতে পারেন।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপিএসি) শেষ দিনে ওই মন্তব্য করেন তিনি।


 

এর আগে গত শুক্রবার ওয়াশিংটনে গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বাংলাদেশের যে ফার্মকে ২ কোটি ৯০ লাখ ডলার দেওয়া হয়েছে, সেটিতে মাত্র দুজন লোক কাজ করেন। তার এমন বক্তব্য নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা।

 

অখ্যাত বাংলাদেশি সংস্থার কাছে অর্থ যাওয়ার অভিযোগ করে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের একটি সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার গেছে। যেটির নাম কেউ কোনো দিন শোনেনি। তারা চেক পেয়েছেন। আপনারা ভাবতে পারেন? আপনার ছোট সংস্থা আছে।

আপনি এখানে ১০ হাজার পান, ওইখানে এক লাখ পান।’

 

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছি (বাংলাদেশকে দেওয়ার জন্য)। ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী।

কয়েক দিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে।’