NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নবনির্মিত বাড়ি হস্তান্তর করল নৌবাহিনী


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:১১ এএম

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নবনির্মিত বাড়ি হস্তান্তর করল নৌবাহিনী

ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় বন্যার্তদের পুনবার্সনে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার উদ্যোগে এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের দিকনির্দেশনায় নবনির্মিত ৮৫টি বাড়ি অসহায় পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী নবনির্মিত এ সব বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মাঝে ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

আইএসপিআর জানায়, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি প্রবেশের কারণে গত ২১ আগস্ট দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীসহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকস্মিক এই প্লাবনে বাড়িঘর, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দিরসহ সম্পূর্ণ এলাকা তলিয়ে যায়। এতে বিপুল সংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।

বন্যাপরবর্তী সময়ে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে এবং নৌবাহিনীর ব্যবস্থাপনায় ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাড়ি নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়।

বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিরাও উক্ত কার্যক্রমে সম্পৃক্ত হন।

 

বন্যায় বাড়ি-ঘর হারিয়ে আশ্রয়হীন ও অসহায় মানুষদের নিরাপদ আবাসন ব্যবস্থা করে দিতে গত ৯ অক্টোবর এ প্রকল্পের কাজ শুরু হয়। নৌবাহিনীর ব্যবস্থাপনায় অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। নবনির্মিত বাড়িগুলো মুন্সিগঞ্জের মতো বন্যাপ্রবণ এলাকায় খুবই উপযোগী হিসেবে দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে।

দেড়তলা বিশিষ্ট এ বাড়িগুলোতে বন্যাকালে পানিবন্দি মানুষজন পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়িতেই নিরাপদে অবস্থান করার সুবিধা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ জন নৌবাহিনী এবং নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে এ সকল বাড়ি পেয়ে অত্যন্ত আনন্দিত।

 

উলে­খ্য, ইতিপূর্বে নৌবাহিনী কর্তৃক ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও মন্দিরসহ ৩৯টি প্রতিষ্ঠানে ব্যবহার্য বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।