NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ছেলের ছবি প্রকাশ করলেন পরীমণি, জানালেন নাম


খবর ডেস্ক//   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৩:২৬ এএম

>
ছেলের ছবি প্রকাশ করলেন পরীমণি, জানালেন নাম

পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি, আর বাবা হলেন নায়ক শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১) সকালে ছেলের ছবি প্রথম প্রকাশ্যে এনেছেন পরীমণি। জানিয়েছেন নামও। রাজ-পরীর ছেলের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য।

পরীমণি ছেলের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।’

এর আগে বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমণির স্বামী অভিনেতা রাজ বলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল প্রথম সন্তান।