NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

কাশিয়ানীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৬


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:৪২ এএম

কাশিয়ানীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাস কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ দূঘটনায় কমপক্ষে আরও ১৬ জন আহত হয়েছেন

আমাদের কাশিয়ানি প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামে বলে জানা গেছে

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছায়। সময় বিপরীত দিক থেকে আসা নোভা কুরিয়াস সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত অন্তত ১৬ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীরকে হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে সড়কের দুইপাশের তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিসকর্মীরা দুর্ঘটনা কবলিত বাস কাভারভ্যান সরিয়ে স্বাভাবিক করে