NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

গাজা পুনর্গঠনে লাগবে ৫০ বিলিয়ন ডলারের বেশি -জাতিসংঘ-বিশ্ব ব্যাংক


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০১ এএম

গাজা পুনর্গঠনে লাগবে ৫০ বিলিয়ন ডলারের বেশি -জাতিসংঘ-বিশ্ব ব্যাংক

গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এলাকাটির অধিকাংশ ভবনই বোমা মেরে ধ্বংস করা হয়েছে। তাই গাজা পুনর্গঠনে ৫০ বিলিয়ন ডলারের বেশি লাগবে। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের এক নতুন মূল্যায়নে এমন তথ্য জানানো হয়েছে।

এরই মধ্যে গাজার ২০ লাখ বাসিন্দাকে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরব রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠনে প্রস্তাব তৈরি করছে।

 

এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও ইউরোপিয়ান ইউনিয়ন এমন তথ্য প্রকাশ করলো।

 

গাজা ও পশ্চিম তীরের অন্তর্বর্তীকালীন দ্রুত ক্ষয়ক্ষতি ও চাহিদা মূল্যায়ন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয় ৮ অক্টোবর ২০২৩ থেকে ৮ অক্টোবর ২০২৪ সালের মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় ৪৯ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

গবেষকরা মনে করছেন, আগামী ১০ বছরে ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলার প্রয়োজন, যার মধ্যে প্রথম তিন বছরেই মোট পরিমাণের প্রায় ২০ বিলিয়ন ডলার প্রয়োজন।

অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত ১৯ জানুয়ারি সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখনও চলছে।

 

ইসরায়েল এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি গুলি বর্ষণ এবং সেখানে অভিযানের কারণে ৯ শতাধিক মানুষ আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা