NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

নতুন পরিচয়ে আসছেন টাইটানিকের রোজ


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৩ এএম

নতুন পরিচয়ে আসছেন টাইটানিকের রোজ

এক জীবনে হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট অনেক চরিত্রেই অভিনয় করেছেন, ভবিষ্যতেও করবেন। তবে খ্যাতি বা সুনামে হয়তো কখনোই তিনি টাইটানিক সিনেমার রোজকে ছাড়িয়ে যেতে পারবেন না। পৃথিবীজুড়ে এই চরিত্র দিয়েই সুপরিচিত তিনি।

এবার অস্কারজয়ী এই তারকা আসছেন নতুন পরিচয়ে। অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তিনি। নেটফ্লিক্সের পারিবারিক ড্রামা ‌‘গুডবাই জুন’ নির্মাণ করবেন কেট।

 

জানা গেছে, সিনেমাটি হবে কমেডি ও স্পর্শকাতর একটি বিষয়ের গল্প নিয়ে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাই-বোনদের সম্পর্কের কথা বলবে এটি। পরিচালনার পাশাপাশি এতে কেট উইন্সলেট অভিনয় করবেন এবং প্রযোজনাও করবেন তিনি।

এতে আরও অভিনয় করবেন টোনি কলেট, জনি ফ্লিন, আন্দ্রিয়া রাইজবোরো, টিমোথি স্পল এবং হেলেন মিরেনসিহ অনেকে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন উইনসলেটের ছেলে জো অ্যান্ডার্স। ছবিটিতে কেট সলোমন উইনসলেটের সঙ্গে সহ প্রযোজক হিসেবে থাকবেন। সলোমন এর আগে কেট উইন্সলেটের ‘লি’ সিনেমার প্রযোজক ছিলেন।

 

বর্তমানে ইংল্যান্ডে সিনেমাটির শুটিংয়ের জন্য সেট তৈরি করা হয়েছে। দ্রুতই শুরু হবে দৃশ্যধারণ।

সম্প্রতি ‘হাউ টু ফেইল’ পডকাস্টে এক সাক্ষাৎকারে উইন্সলেট পরিচালক হিসেবে তার যাত্রা নিয়ে কথা বলেন। তিনি জানান, অনেক আগে থেকেই নির্মাণে আসতে তাকে প্রেরণা দিয়েছেন লোকজন। তবে তিনি আগ্রহী ছিলেন না। তবে কেট মনে করেন হলিউডে নারীদের দায়িত্ব ও ক্ষমতায়নের জন্য নির্মাণে আসা জরুরি। সেইসঙ্গে নারী তারকারা নির্মাণে এলে অন্য নারীরাও এখানে কাজ করার অনুপ্রেরণা পাবেন।

 

‘আমি এখন খুব বেশি করে অনুভব করছি নারীদের এই পেশায় আসা উচিত। আমরা যেন অন্যদের অনুপ্রাণিত করতে পারি’- কেট উইন্সলেটের ভাষ্য।