NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

সংস্কারের প্রস্তাবে সবার একমত হওয়া জরুরি: ড. ইউনূস


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৬:২১ এএম

সংস্কারের প্রস্তাবে সবার একমত হওয়া জরুরি: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জনসাধারণকে জানানোর জন্য ওয়েবসাইটে প্রকাশিত হবে। রাজনৈতিক দলগুলো প্রস্তাবিত বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হতে পারে, কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারে অথবা তারা একমত নাও হতে পারে। কিছু সংস্কার এ মুহূর্তে নাও চাইতে পারে।

তিনি বলেন, সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হওয়া জরুরি। একমত হলে কীভাবে বাস্তবায়ন হবে সে উপায় বেরিয়ে আসবে। একমত না হলে আমাদের মুক্তি নেই।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।সমাপনী বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, অনেকক্ষণ ধরে সবাই মিলে আমরা সংস্কার বিষয়ে আলোচনা করছি। এজন্য করছি যে এটা থেকে জাতি হিসেবে সরে যাওয়ার উপায় আমাদের নেই। যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবে। এতদিন কী করলেন তাহলে, বলবে যে এতদিন কী বললেন তাহলে, এটা ভুল এটা ভুল। এখন বলে যে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না। সংস্কার দরকার। খুব গভীরভাবে দরকার। হালকাভাবে না।

 

তিনি বলেন, প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন? না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো, একসঙ্গে বসে সবাই সবার কথা শুনলাম। বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কী? আমরা কী করতে চাচ্ছি। আমাদের কথা শুনলেন, আপনাদের কোথাও আমরা শুনলাম।

 

 

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, অনাচারের সীমা নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোন প্রতিষ্ঠান ঠিকমতো চলছে না। কোন আইন ঠিকমতো চলছে না। সংস্কার মানে তো এটা নিয়েই কথা।