NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রাশিয়ার সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড়া অচল ইউক্রেন: জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৩ এএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড়া অচল ইউক্রেন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন অচল। এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের টিকে থাকার ‌‘সম্ভাবনা কম’।

তিনি আরও বলেন, আপনি জানেন যে এখানে কঠিন পরিস্থিতি এবং আপনার কাছে সুযোগ আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আমাদের টিকে থাকার সম্ভাবনা খুবই কম।

 

এর আগে জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে তিন বছর ধরে চলা যুদ্ধ কীভাবে বন্ধ হবে সে ব্যাপারে কিয়েভ যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে একটি জায়গায় পৌঁছাতে পারবে তখনই এই আলোচনা হবে।

জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের সঙ্গে যেকোনো আলোচনার জন্য প্রস্তুত। যদি তারা আমাদের কাছ থেকে আসা নির্দিষ্ট অনুরোধের সুনির্দিষ্ট উত্তর ও বিপজ্জনক পুতিন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয় তাহলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

 

এদিকে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘তাৎক্ষণিকভাবে’ শুরু হচ্ছে। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি তার উপদেষ্টাদের কাছে স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা তার অন্যতম লক্ষ্য।

 

ফোনালাপের পর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের ক্ষমতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছি এবং একে অপরের দেশে সফর করতেও রাজি হয়েছি। আমাদের দলগুলো এখনই আলোচনা শুরু করবে এবং আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বিষয়টি জানাবো।