NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন


খবর   প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৫, ০১:৪৯ এএম

‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন

‘আমি বাংলায় গান গাই’ গানের খ্যাতিমান কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ (১৫ ফেব্রুয়ারি) শনিবার ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। প্রতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

গুরুতর অসুস্থ অবস্থায় প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পর হৃদ্‌রোগে আক্রান্ত হন প্রতুল। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তার জন্য গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ডও। আজ সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবার ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই তিনি নিজের লেখা গানে সুর দিয়ে গাইতেন। তার অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ বিশেষভাবে সমাদৃত। গানটি ২০১১ সালের মার্চে প্রকাশিত হয়।

 

উল্লেখ্য প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’, ‘দুই কানুর উপাখ্যান’, ‘আঁধার নামে’ ইত্যাদি।